ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

প্রণোদনা চান নির্মাণ শ্রমিকরা

প্রণোদনা চান নির্মাণ শ্রমিকরা
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২০ | ১২:১০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া নির্মাণ শ্রমিকরা সরকারের কাছে প্রণোদনা চেয়েছেন। সম্প্রতি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশের (ইনসাব) পক্ষ থেকে ত্রাণ মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর ও ঢাকা জেলা প্রশাসকের কাছে কর্মহীন শ্রমিকদের জন্য প্রণোদনার আবেদন করা হয়েছে। এ ছাড়া ঢাকার বাইরে জেলা প্রশাসক, ইউএনও, মেয়র, উপজেলা চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিদের কাছে নির্মাণ শ্রমিকের তালিকা পাঠানো হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলে জানান ইনসাব নেতারা। 

সূত্র জানায়, দেশে কর্মহীন ৩৫ লাখের বেশি নির্মাণ শ্রমিকের মধ্যে ঢাকায় আছেন প্রায় ১২ লাখ। ইনসাব সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন সব শ্রমিককে ত্রাণ ও নগদ প্রণোদনা দেওয়া হবে। তবে শতকরা ৯০ ভাগ ইমারত নির্মাণ শ্রমিক আর্থিক প্রণোদনা পাননি।

আরও পড়ুন

×