ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা দিলো জাবি

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা দিলো জাবি
×

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২০ | ১১:১৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এক কোটি টাকা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।

রোববার জাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমান ও কার্যনির্বাহী সদস্য অধ্যাপক আহমেদ রেজা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব ড. আহমদ কায়কাউসের কাছে এ অনুদানের চেক হস্তান্তর করেন।

অনুদানের এক কোটি টাকার মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দুই দিনের বেতনের সমপরিমাণ ২১ লাখ ৯৪ হাজার ৭১৩ টাকা, কর্মকর্তাদের একদিনের বেতনের সমপরিমাণ ৪ লাখ ৬০ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয়ের ফান্ডের ৭৩ লাখ ৮৪ হাজার ২৮৭ টাকা।

অনুদানের চেক হস্তান্তরের সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমান ও কার্যনির্বাহী সদস্য অধ্যাপক আহমেদ রেজা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিওকলে সংযুক্ত হন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল প্রায় ৮০০ শিক্ষার্থীকে তিন হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হবে বলে তারা প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এজন্য প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আরও পড়ুন

×