ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

হালদা নদীতে ডলফিন রক্ষায় কমিটি গঠনের নির্দেশ

হালদা নদীতে ডলফিন রক্ষায় কমিটি গঠনের নির্দেশ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২০ | ০৮:১৮ | আপডেট: ১৯ মে ২০২০ | ০৮:২৬

চট্টগ্রামের হালদা নদীর জীব বৈচিত্র এবং কার্প জাতীয় মা মাছ ও ডলফিন রক্ষায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিদের অংশীদারিত্বে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নদীর তীরবর্তী এলাকার সংসদ সদস্যরা কমিটির উপদেষ্টা হিসেবে কাজ করবেন। আর কমিটিতে কারা থাকবেন তাও উল্লেখ করেছেন আদালত। 

বিচারপতি ওবায়দুল হাসানের হাইকোর্টের ভার্চুয়াল বেঞ মঙ্গলার এ আদেশ দেন।

আদেশে বলা হয়, ‘পরিবেশ অধিদপ্তর হালদা নদীর প্রাকৃতিক পরিবেশ জীব বৈচিত্র এবং কার্প জাতীয় মা মাছ ও ডলফিন রক্ষায় সংশ্লিষ্ঠ দপ্তর, স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের অংশীদারিত্বে চট্টগ্রামের জেলা প্রশাসকের নেতৃত্বে “হালদা নদীর ডলফিন হত্যা রোধ, প্রাকৃতিক পরিবেশ, জীব বৈচিত্র এবং সকল প্রকার জাতীয় মা মাছ রক্ষা কমিটি”  গঠন করবেন। নদীর তীরবর্তী এলাকার সংসদ সদস্যরা এই কমিটির উপদেষ্টা হিসেবে কাজ করবেন। কমিটি তাদের উপদেশ মোতাবেক প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করবেন।’

কমিটির সদস্য সচিব থাকবেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কমিটি কার্যক্রম চলবে। আদালত আগামী ২৮ মে পরবর্তী আদেশের জন্য দিন রেখেছেন।

এর আগে গত ১২ মে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাাম জেলার রাউজান উপজেলার হালদা নদী থেকে আর একটিও ডলফিন কেউ যেন শিকার বা হত্যা করতে না পাওে সে বিষয়ে সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে  বিবাদীরা কী ব্যবস্থা গ্রহণ করেছে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন আকাওে উচ্চ আদালতকে জানাতে বলা হয়। এ আদেশ অনুসারে আদালতে প্রতিবেদন দেন বিবাদীরা।

আরও পড়ুন

×