ঢাবির 'ঘ' ইউনিটের ফল প্রকাশ মঙ্গলবার
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯ | ০৮:২১ | আপডেট: ২৮ অক্টোবর ২০১৯ | ০৮:৩৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'ঘ' ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল মঙ্গলবার প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে দুপুর সাড়ে ১২টায় ফল প্রকাশ করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
গত ২৭ সেপ্টেম্বর 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর এই ইউনিটের ১ হাজার ৫৬০টি আসনের বিপরীতে আবেদন করেন ৯৭ হাজার ৫০৫ জন।
পরীক্ষার বিস্তারিত ফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এ ছাড়া যে কোনো অপারেটরের মোবাইল ফোন থেকে DU GHA
- বিষয় :
- ঢাকা বিশ্ববিদ্যালয়
- ঢাবি
- ভর্তি পরীক্ষা