ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা: ২ মানবপাচারকারী রিমান্ডে

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা: ২ মানবপাচারকারী রিমান্ডে
×

ফাইল ছবি

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২০ | ০৫:৩১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যা ও মানবপাচারের ঘটনায় করা মামলায় দুই মানবপাচারকারী মাহবুবুর রহমান ও সাহিদুর রহমানকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। 

বুধবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় পল্টন থানায় করা মামলার আরও তথ্য উদঘাটনের জন্য তাদের সাত দিনের রিমান্ডে চান মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক মিজানুর রহমান। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। তারা মামলার ৩৩ ও ৩৪ নম্বর আসামি।

এরআগে মঙ্গলবার লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যা ও মানব পাচারের ঘটনায় ৩৮ জনকে আসামি করে রাজধানীর পল্টন থানায় মামলা দায়ের করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির উপ-পরিদর্শক রাশেদ ফজল। মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে এবং হত্যার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহারে আসামি হিসেবে ৩৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৩০-৩৫ জনকে।

প্রসঙ্গত, গত ২ মে লিবিয়ার সাহারা মরুভূমি অঞ্চলের মিজদা শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করা হয়। এতে আহত হন আরও ১১ জন।

আরও পড়ুন

×