মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২০ | ০৫:০৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার সকালে আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এতথ্য জানিয়েছে।
অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে,পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তসংলগ্ন এলাকায় অবস্থান করছে।