ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

আইনমন্ত্রী করোনা আক্রান্তের খবর সঠিক নয়, তিনি সুস্থ আছেন

আইনমন্ত্রী করোনা আক্রান্তের খবর সঠিক নয়, তিনি সুস্থ আছেন
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২০ | ০৬:৪২ | আপডেট: ০৪ জুন ২০২০ | ০৬:৫৭

করোনাভাইরাসে আক্রান্ত নন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বাসায় আছেন এবং সুস্থ আছেন। বৃহস্পতিবার আইনমন্ত্রণালয় থেকে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, কতিপয় গণমাধ্যম মাধ্যম ও সামাজিক মাধ্যমে খবর রটেছে যে, আইনমন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু তথ্যটি সঠিক নয়।

আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম সমকালকে জানান, প্রকৃত সত্য হচ্ছে, বুধবার একটি বেসরকারি টিভি চ্যানেল থেকে প্রধান বিচারপতির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়ার জন্য আইনমন্ত্রীকে ফোন করা হয়। জবাবে আইনমন্ত্রী  বলেন, প্রধান বিচারপতি করোনাভাইরাসে আক্রান্ত নন, তিনি পুরনো অ্যাজমা সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন, সেখানে ডাক্তারের পর্যবেক্ষণে আছেন এবং সুস্থ আছেন। কিন্তু চ্যানেলটিতে আইনমন্ত্রীর ওই বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হওয়ায় বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।

ড. রেজাউল করিম বলেন, আবার কোন কোন সংবাদ মাধ্যম খবর প্রকাশ করে যে, " প্রধান বিচারপতি করোনার উপসর্গ নিয়ে সিএমএইচএ ভর্তি হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনমন্ত্রী। " আইনমন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে, আইনমন্ত্রী এসব কথা বলেন নি। এগুলো গুজব ও ভিত্তিহীন সংবাদ।


আল্লাহর রহমতে তিনি বর্তমানে সুস্থ আছেন এবং তাঁর বাসা থেকে সকল প্রকার দাপ্তরিক কাজ করছেন।


আরও পড়ুন

×