ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

অধ্যাপক গোলাম রহমানের পুরো পরিবার করোনা আক্রান্ত

অধ্যাপক গোলাম রহমানের পুরো পরিবার করোনা আক্রান্ত
×

স্ত্রী নাইম আরা হোসাইনের সঙ্গে অধ্যাপক গোলাম রহমান -ছবি: গোলাম রহমানের ফেসবুক থেকে

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২০ | ০৭:২৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সাবেক প্রধান তথ্য কমিশনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন অধ্যাপক গোলাম রহমানের পুরো পরিবার করোনাভাইরাসে আক্রান্ত। তিনি, তার স্ত্রী, ছেলে, পুত্রবধূ ও গৃহকর্মী মিলে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সমকালকে নিশ্চিত করেছেন অধ্যাপক গোলাম রহমান।

গোলাম রহমান জানান, গত ২৯ মে প্রথমে তার স্ত্রী নাইম আরা হোসাইনের করোনা ধরা পড়ে। পরে পরিবারের অন্যান্য সদস্যদের পরীক্ষা করালে অধ্যাপক গোলাম রহমানসহ পরিবারের আরও চারজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

তিনি জানান, তার স্ত্রীকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজ্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে প্লাজমা থেরাপি দেওয়ার প্রক্রিয়া চলছে। তার শারীরিক অবস্থা ভালো নয়। গোলাম রহমানসহ পরিবারের অন্য চারজন গুলশানের নিকেতনের বাসায় আইসোলেশনে আছেন। তাদের শারীরিক অবস্থা মোটামুটি ভালো। 

আরও পড়ুন

×