করোনাভাইরাস
পুলিশে আক্রান্ত প্রায় ৬ হাজার
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ জুন ২০২০ | ০৯:৫৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
পুলিশে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৬ হাজারের কাছাকাছি। বাহিনীতে শুক্রবার পর্যন্ত করোনা সংক্রমনের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯১৬ জনে।
এর মধ্যে ঢাকায় মহানগর পুলিশে (ডিএমপি) সংক্রমিত হয়েছেন ১ হাজার ৬৬০ জন।
এ ছাড়া পুলিশের ৫ হাজার ৮৯৯ জন সদস্য কোয়ারেন্টাইনে রয়েছেন। আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৯৪২ জন। এখন পর্যন্ত পুলিশে সুস্থ হয়েছেন ২ হাজার ৪১৯ জন। পুলিশের ১৬ জন সদস্য করোনায় মারা গেছেন।
এদিকে দেশে শুক্রবার নতুন করে দুই হাজার ৮২৮ জনের করোনাভাইরাস বা কভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬০ হাজার ৩৯১ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩০ জন। মোট মৃত্যু হলো ৮১১ জনের। ত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪৩ জন। এর ফলে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৮০৪ জনে।