ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

৩ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের অনুমোদন প্রধানমন্ত্রীর

৩ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের অনুমোদন প্রধানমন্ত্রীর
×

প্রধানমন্ত্রী শেখ হাসিনা -ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২০ | ১২:০৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির প্রেক্ষিতে নতুন ৩ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশিয়ান নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন।

স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ জানান, কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য পরিসেবা বিভাগ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে ৩ হাজার নতুন মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশিয়ান নিয়োগের একটি প্রস্তাব পাঠিয়েছিল। তিনি তাৎক্ষণিকভাবে এটির অনুমোদন দিয়েছেন। খবর: বাসস

আবুল কালাম আজাদ বলেন, এর মধ্যে মেডিকেল টেকনোলজিস্টের সংখ্যা এক হাজার ২শ’ এবং টেকনিশিয়ানের সংখ্যা এক হাজার ৮শ’। জনপ্রশাসন মন্ত্রনালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য সেবা অধিদপ্তর এখন যৌথভাবে কোভিড-১৯ রোগীদের সেবা আরো উন্নত করতে এই ৩ হাজার নতুন মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশান নিয়োগের প্রক্রিয়া শুরু করবে।

করোনাভাইরাস মোকাবেলায় গত মাসে সরকার প্রায় ২ হাজার চিকিৎসক ও ৫ হাজার ৫৪ জন নার্স নিয়োগ দিয়েছে।

আরও পড়ুন

×