ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

মন্ত্রী বীর বাহাদুর করোনায় আক্রান্ত

মন্ত্রী বীর বাহাদুর করোনায় আক্রান্ত
×

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২০ | ১৪:১০ | আপডেট: ০৬ জুন ২০২০ | ১৬:২১

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার কক্সবাজার ল্যাবের পরীক্ষায় তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।

শনিবার রাতে বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা গণমাধ্যমকে এ তথ্য জানান। 

তিনি বলেন, করোনা পরীক্ষার জন্য গত ৪ জুন মন্ত্রী বীর বাহাদুরের নমুনা কক্সবাজারের ল্যাবে পাঠানো হয়। শনিবার পরীক্ষার ফলাফলে তার করোনা পজেটিভ এসেছে। 

সিভিল সার্জন আরও বলেন, মন্ত্রীর জ্বর ও কাশি রয়েছে। বান্দরবানের স্থানীয় চিকিৎসাব্যবস্থা তেমন উন্নত না হওয়ায় রোববার তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন

×