শাহান আরা আব্দুল্লাহর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২০ | ০১:১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহ’র সহধর্মিনী শাহান আরা আব্দুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সোমবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। খবর বাসসের
১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী শাহান আরা গত রাত সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সোমবার সকাল ৮টায় শাহান আরা আবদুল্লাহকে বরিশাল জেলা প্রশাসনে পক্ষ থেকে গার্ড অব অনার প্রদানের পর রাষ্ট্রীয় মর্যাদায় মুসলিম কবরস্থানে দাফন করা হয়। এর আগে সেখানে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বরিশালের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।