করোনায় কর কর্মকর্তার মৃত্যুতে এনবিআর চেয়ারম্যানের শোক
সুধাংশু কুমার সাহা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২০ | ০১:০৭ | আপডেট: ০৯ জুন ২০২০ | ০১:১৫
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-কর কমিশনার সুধাংশু কুমার সাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
মঙ্গলবার গণমাঠ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, 'সুধাংশু কুমার সাহা বিসিএস (কর) ক্যাডারের চৌকষ, দক্ষ, নিষ্ঠাবান ও অত্যন্ত মেধাবী কর্মকর্তা ছিলেন। আমি তার বিদেহী আত্মার পরম সুখ-শান্তি কামনা করি। পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। পরম করুনাময় যেন তাকে স্বর্গবাসী করেন এবং তার পরিবারের সবাইকে এই শোক সহ্য করার শক্তি দেন।'
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুধাংশু কুমার সাহা। তিনি ২৭ তম বিসিএস কর ক্যাডারের সদস্য ছিলেন।
- বিষয় :
- শোক
- এনবিআর চেয়ারম্যান
- করোনাভাইরাস