বাংলাদেশ থেকে করোনার ওষুধ নিচ্ছে ভারতও
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২০ | ০৬:৩১ | আপডেট: ১২ জুন ২০২০ | ০৬:৩৩
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে রেমডিসিভির নিচ্ছে পাশ্ববর্তী দেশ ভারত। এর আগে পাকিস্তানও বাংলাদেশ থেকে এই ওষুধ নিয়েছে।
ভারতে করোনাভাইরাসের হটস্পটে পরিণত হওয়া মহারাষ্ট্র প্রদেশ কর্তৃপক্ষ এ ওষুধ নিচ্ছে বলে শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক
বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি গিলিয়াড সায়েন্স ইনকর্পোরেটের
অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভির। ভারতের যে প্রতিষ্ঠানের এই ওষুধ প্রস্তত ও
বিপণন করার অনুমতি রয়েছে; তারা সম্প্রতি এই ওষুধ প্রস্তুত করা থেকে বিরত
রয়েছে।
এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত গুরুতর অসুস্থ রোগীদের জন্য পাকিস্তানে বাংলাদেশি প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওষুধ পাঠানোর খবর জানা যায়।
বেক্সিমকোর একজন মুখপাত্র তখন জানান, ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের অনুরোধে ওষুধগুলো পাঠানো হয়েছে।
করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে জরুরি প্রয়োজনে প্রয়োগের জন্য রেমডিসিভির নামে এই ওষুধের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ক্লিনিক্যাল ট্রায়ালে পাওয়া তথ্য দেখে পরিস্কার বোঝা যাচ্ছে, করোনা থেকে দ্রুত সেরে ওঠার ক্ষেত্রে রেমডিসিভি কার্যকর।
- বিষয় :
- রেমডিসিভির
- করোনা