ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

দেশ একজন পরীক্ষিত রাজনীতিককে হারালো: রাষ্ট্রপতি

দেশ একজন পরীক্ষিত রাজনীতিককে হারালো: রাষ্ট্রপতি
×

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ - ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২০ | ২২:৫৮

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

তিনি রোববার এক শোক বার্তায় বলেন, শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যু বাংলাদেশর রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি । তার মৃত্যুতে দেশ একজন পরীক্ষিত রাজনীতিককে হারালো। খবর বাসসের

রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ।

ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন

×