ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

অন-অ্যারাইভাল ভিসা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অন-অ্যারাইভাল ভিসা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২০ | ০২:২৭ | আপডেট: ১৭ জুন ২০২০ | ০৭:০৯

করোনাভাইরাস (কভিড-১৯) মহামারির কারণে উদ্ভূত পরিস্থিতিতে সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে আগমনী ভিসা (অন-অ্যারাইভাল ভিসা) স্থগিত করেছে বাংলাদেশ।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত  নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে আগমনী ভিসা (অন-অ্যারাইভাল ভিসা) স্থগিত থাকবে।

তবে শুধুমাত্র বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের বিদ্যমান ভিসা নীতিমালার আলোকে বাংলাদেশে আগমনী ভিসা দেওয়া যাবে উল্লেখ করে নির্দেশনায় বলা হয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশে প্রবেশের সময় ভিসা প্রার্থীকে আরটি-পিসিআর পরীক্ষায় ‘কোভিড-১৯ মুক্ত’ সনদ দেখাতে হবে। আর ওই পরীক্ষা হতে হবে বাংলাদেশে পৌঁছানোর ৭২ ঘণ্টার মধ্যে।

পাশাপাশি বিনিয়োগকারী বা ব্যবসায়ী হিসেবে প্রয়োজনীয় প্রত্যয়নপত্র এবং আনুষঙ্গিক কাগজপত্র ইমিগ্রেশন কাউন্টারে দেখাতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

×