ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

ভারী বর্ষণে পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা

ভারী বর্ষণে পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২০ | ০১:০০

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উল্লেখ করে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে দেশের পাহাড়ি এলাকায় ভূমিধস হতে পারে।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ভারী বর্ষণের সতর্কবার্তায় এমন আশঙ্কার কথা জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, বরিশাল, সিলেট, খুলনা, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ মিলিমিটার থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটার বা তার বেশি ) বৃষ্টি হতে পারে।

এতে আরও বলা হয়, ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাবে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

এদিকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

উল্লেখিত সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

আরও পড়ুন

×