স্মার্ট আপডেট
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে নতুন ট্রান্সফার ফিচার
টেকলাইফ ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১১:৪১
আইফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনে কোনো ডেটা, ফাইল বা চ্যাট বিনিময় এতদিন অনেকের কাছেই ঝামেলার কারণ ছিল। ছবি, ভিডিও, কনটেন্ট, মেসেজ বা পাসওয়ার্ড নতুন ফোনে পাঠাতে আলাদা কোনো অ্যাপ বা কম্পিউটারের সহায়তার প্রয়োজন পড়ত। এবার সেই সমস্যা অনেকাংশেই মিটে যাবে।
অ্যাপলের নতুন আইওএস ২৬.৩ সংস্করণে আপডেটে এসেছে ট্রান্সফার টু অ্যান্ড্রয়েড নামে আরেকটি নতুন ফিচার। এর সহায়তায় বেশ সহজেই আইফোনের জরুরি তথ্য অ্যান্ড্রয়েড ডিভাইসের সিস্টেমে স্থানান্তর করা যাবে।
শর্ত হলো– এই ফিচার ব্যবহার করার আগে কয়েকটি বিষয় নিশ্চিত করতে হবে। আইফোনে আইওএস ২৬.৩ এবং অ্যান্ড্রয়েড ফোনে সর্বশেষ আপডেটেড সংস্করণ থাকতে হবে। দুটি ফোনেই ৫০ শতাংশের বেশি চার্জ থাকতে হবে।
দুটি ডিভাইস একই ওয়াই-ফাই নেটওয়ার্কের আওতায় থাকা জরুরি। নিরাপত্তার জন্য আগে আইক্লাউড বা কম্পিউটারে ডেটার ব্যাকআপ তৈরি করতে হবে। ফিচারের মাধ্যমে ছবি, ভিডিও, কনটেন্ট, এসএমএস, আইমেসেজ, পাসওয়ার্ড ছাড়াও কয়েকটি জরুরি তথ্য ট্রান্সফার করা যাবে। কিছু ক্ষেত্রে ই-সিম নতুন ফোনে ট্রান্সফার করা সম্ভব। এর ফলে নতুন সিম নেওয়ার প্রয়োজন পড়বে না।
যা কিছু ট্রান্সফার হবে না
কিন্তু হেলথ ডেটা, লক করা নোটস ও ব্লুটুথ ডিভাইসের সেটিংস স্বয়ংক্রিয়ভাবে ট্রান্সফার হবে না। এসব পরিষেবা নতুন ফোনে আলাদা করে সেট করতে হবে। নতুন এই ফিচারের ফলে আইফোন থেকে অ্যান্ড্রয়েড সংস্করণে ফোনে ডেটা ট্রান্সফার আগের তুলনায় অনেক সহজ, দ্রুত ও নিরাপদ হবে।
- বিষয় :
- আইফোন