ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

ঝড়ো হাওয়ার শঙ্কায় সমুদ্রবন্দরে সতর্কতা

ঝড়ো হাওয়ার শঙ্কায় সমুদ্রবন্দরে সতর্কতা
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২০ | ০৩:৫২

উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে- এমন আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার অধিদপ্তরের এক সামুদ্রিক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগরও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে।  এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও  পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সতর্কবার্তায়।

এছাড়া সতর্কবার্তায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসাথে তাদেরকে  গভীর সাগরে বিচরণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×