কামাল লোহানী করোনায় আক্রান্ত
কামাল লোহানী - ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুন ২০২০ | ০০:৫৩ | আপডেট: ১৯ জুন ২০২০ | ০১:০৫
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
শুক্রবার কামাল লোহানীর ছেলে সাগর লোহানী ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাস আপডেটে এ তথ্য জানান।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, 'বাবা, কামাল লোহানী, পর্যন্ত কোভিড-১৯ পজিটিভ হলেন। এখন সিএমএইচে নেয়াটা অত্যন্ত জরুরি। সকলের সহযোগিতা চাই।'
এর আগে শারীরিক অবস্থার অবনতি ঘটায় গত ১৭ জুন সকালে কামাল লোহানীকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন এক স্ট্যাটাসে সাগর জানিয়েছিলেন, তার বাবার অবস্থা কিছুটা স্থিতিশীল।
এরপর শুক্রবার সকালে তিনি জানান, তার বাবার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। তাকে কেবিনে রেখেই 'আইসিইউ' সাপোর্ট দেওয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় তার শারীরিক অবস্থার তেমন উন্নতি ঘটেনি।
এ তথ্য জানানোর ঘণ্টা দেড়েক পর সাগর তার বাবার করোনায় আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেন।
- বিষয় :
- কামাল লোহানী
- করোনার প্রাদুর্ভাব