ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঋণের নামে ৪৯৮ কোটি টাকা লোপাট করেছে কেয়া গ্রুপ

সাউথইস্ট ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজশ

ঋণের নামে ৪৯৮ কোটি টাকা লোপাট করেছে কেয়া গ্রুপ
×

ফাইল ফটো

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫ | ১০:০৬

ঋণের নামে সাউথইস্ট ব্যাংক থেকে ৪৯৮ কোটি টাকা লোপাট করেছে কেয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। ব্যাংকের প্রধান কার্যালয়ের কোনো ধরনের অনুমোদন ছাড়াই ব্যাংকের রাজধানীর গুলশান শাখা থেকে ওই পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়। এ ক্ষেত্রে ব্যাংকের এই শাখার দায়িত্বশীল কর্মকর্তাদের ম্যানেজ করে জাল-জালিয়াতিতে ব্যবহার করা হয় ভুয়া কাগজপত্র।

ব্যাংকের ওই পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে কেয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠানসহ ছয়জনকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক আজিজুল হক বাদী হয়ে কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি করেন।

এজাহারে বলা হয়, ব্যাংকের ওই শাখায় ঋণ প্রস্তাব তৈরির পর নিয়ম অনুযায়ী প্রস্তাবের ওপর প্রধান কার্যালয় ও পর্ষদ সভায় অনুমোদন নেওয়ার প্রয়োজন ছিল। ব্যাংকিং নিয়মের তোয়াক্কা না করে কেয়া গ্রুপ কর্তৃক প্রভাবিত হয়ে শাখার কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির আশ্রয় নিয়ে বিপুল অঙ্কের ওই ঋণ দেন।

ওই শাখার দায়িত্বশীল কর্মকর্তারা অবৈধ উপায়ে নিজেরা লাভবান হয়ে অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশে ৪৯৮ কোটি ৩৮ লাখ টাকার ঋণ প্রদান করেছিলেন, যা শাস্তিযোগ্য অপরাধ। 

ওই কর্মকর্তারা হলেন- সাউথইস্ট ব্যাংকের গুলশান শাখার সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল ইসলাম (বর্তমানে বরখাস্ত), শাখার ভাইস প্রেসিডেন্ট ও ক্রেডিট ইনচার্জ মো. মোরশেদ আলম মামুন, শাখার সাবেক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ক্রেডিট ইনচার্জ (বর্তমানে ভাইস প্রেসিডেন্ট ও শাখাপ্রধান) মো. রেজওয়ানুল কবির, সাবেক অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ইনচার্জ অব ইমপোর্ট ডিপার্টমেন্ট (বর্তমানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও এক্সপোর্ট ইনচার্জ) অমীয় কুমার মল্লিক এবং সাবেক এভিপি ও ইনচার্জ অব অব এক্সপোর্ট ডিপার্টমেন্ট (বর্তমানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও এক্সপোর্ট ইনচার্জ) মো. আশরাফুল ইসলাম।

আরও পড়ুন

×