বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২০ | ০৪:৪৩
দেশের ১৬ টি অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে আগামী ২৪ ঘণ্টার পূর্বভাসে এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রাজশাহী, বগুড়া. টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী ৭২ ঘন্টায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে অধিদপ্তর জানিয়েছে।
আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ,বিহার,হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের রংপুর বিভাগ থেকে ভারতের আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চলের উপর সক্রিয়।এছাড়া দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় এবং বঙ্গোপসাগরের ওপর মাঝারি অবস্থায় তা বিরাজ করছে।
- বিষয় :
- আবহাওয়া