বিপ্লব বড়ুয়া করোনায় আক্রান্ত
ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া -ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুন ২০২০ | ০৮:৫১
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ শুক্রবার সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, ‘কয়েকদিন আগে বিপ্লব বড়ুয়া করোনাভাইরাস পরীক্ষা করিয়েছেন। পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। তবে তার শারীরিক কোনো সমস্যা নেই। তিনি সুস্থ আছেন।’
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিজের সরকারি বাসায় থেকে বিপ্লব বড়ুয়া চিকিৎসা নিচ্ছেন বলে জানান হাছান মাহমুদ।
- বিষয় :
- করোনাভাইরাস
- ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া