ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

সংসদ অধিবেশন শুরু

সংসদ অধিবেশন শুরু
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২০ | ০১:২৯

একাদশ জাতীয় সংসদের ৮ম (বাজেট) অধিবেশন সোমবার বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের বার্ষিক প্রতিবেদন উত্থাপন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। খবর বাসসের

এর আগে, গত ১০ জুন বাজেট অধিবেশন শুরু হয়। ১১ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল নতুন অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব উত্থাপন করেন। 

গত ১৫ জুন নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল পাস হয়। এরপর বিরতি দিয়ে গত ২৩ জুন এক কার্যদিবস চলার পর এই অধিবেশন মুলতবি দেয়া হয়। আগামী ৯ জুলাই বাজেট অধিবেশন শেষ হতে পারে বলে জানা গেছে।

আরও পড়ুন

×