ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

বুড়িগঙ্গায় যেভাবে ডুবে যায় লঞ্চটি

বুড়িগঙ্গায় যেভাবে ডুবে যায় লঞ্চটি
×

উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: আতাউর রহমান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২০ | ০৩:০২ | আপডেট: ২৯ জুন ২০২০ | ০৫:৩৫

ঢাকায় বুড়িগঙ্গা নদীতে সোমবার সকালে যাত্রীবাহী লঞ্চ ডুবে যাওয়ার দুর্ঘটনায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নারী ও শিশুসহ ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ লঞ্চের সঙ্গে ঢাকা-মুন্সিগঞ্জ রুটের মর্নিং বার্ডের সংঘর্ষের ঘটনা ঘটলে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। মর্নিং বার্ড লঞ্চে অর্ধশতাধিক যাত্রী ছিলেন। তাদের মধ্যে কয়েকজন সাঁতরে তীরে উঠতে পারলেও অনেকেই ভেতরে আটকা পড়েন। 

লঞ্চ দুর্ঘটনার সময় সদরঘাটের সিসি ক্যামেরার ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ময়ূর-২ লঞ্চটি সদরঘাটে নোঙর করা ছিল। সকালে মুন্সিগঞ্জ থেকে যাত্রীবাহী লঞ্চ মর্নিং বার্ড সদরঘাটে আসে। মর্নিং বার্ড যখন ময়ূর-২ লঞ্চকে ক্রস করছিল তখন পেছন দিক দিয়ে সেটি মর্নিং বার্ডকে জোরে ধাক্কা দেয়। ওই ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় মার্নিং বার্ড।

উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: আতাউর রহমান

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, যাত্রীদের মধ্যে যারা ভেতরে ছিলেন তারা বের হতে পারেননি। কিছু যাত্রী যারা বাইরে ছিলেন তারা সাঁতরে তীরে উঠেন। নারী, শিশু এবং বৃদ্ধরা বের হতে পারেননি।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম এই দুর্ঘটনায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ ৩২ জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে। 

আরও পড়ুন

×