ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

রেকর্ড রেমিট্যান্সের জন্য প্রবাসী কর্মীদের ধন্যবাদ মন্ত্রীর

রেকর্ড রেমিট্যান্সের জন্য প্রবাসী কর্মীদের ধন্যবাদ মন্ত্রীর
×

প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২০ | ০৭:৪৩ | আপডেট: ০৫ জুলাই ২০২০ | ০৭:৪৫

করোনাকালে অর্থনৈতিক মন্দার মধ্যেও জুন মাসে রেকর্ড পরিমান রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসী কর্মীরা। এটাকে দেশের অর্থনীতির জন্য বিরাট সুখবর আখ্যা দিয়ে বিদেশে কর্মরতদের ধন্যবাদ জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। 

রোববার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে আরও জানানো হয়, জুন মাসে ১৮৩ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা- মাসওয়ারি হিসাবে যা রেকর্ড। সদ্যসমাপ্ত ২০১৯-২০ অর্থবছরে ১৮ দশমিক ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে- আগের অর্থবছরের চেয়ে যা ১০ শতাংশ বেশি। বছরওয়ারি হিসাবে রেকর্ড রেমিট্যান্স এসেছে গত অর্থবছরেও।

 প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ বলেন, 'করোনাকালেও এই রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠানোর জন্য বাংলাদেশের সম্মানিত প্রবাসী কর্মীদের আন্তরিক অভিন্দন। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রবাসী কর্মীরা তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন। প্রবাসী কর্মীদের সর্বাত্মক কল্যাণে শেখ হাসিনার সরকার সবসময় তাদের পাশে থাকবে।' 


আরও পড়ুন

×