ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

দরাজ কন্ঠের মাঝে বেঁচে থাকবেন এন্ড্রু কিশোর: তথ্যমন্ত্রী

দরাজ কন্ঠের মাঝে বেঁচে থাকবেন এন্ড্রু কিশোর: তথ্যমন্ত্রী
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২০ | ১০:২৭ | আপডেট: ০৬ জুলাই ২০২০ | ১০:২৯

অতুলনীয় কণ্ঠ আর সহস্র জনপ্রিয় গানের শিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সেইসাথে শোক জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা: মো. মুরাদ হাসান এবং তথ্যসচিব কামরুন নাহার। 

সোমবার তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ তার শোকবার্তায় বলেন, দরাজ কন্ঠ আর কালজয়ী গানের মাঝে এন্ড্রু কিশোর বাঙালির হৃদয়ে যুগ যুগ বেঁচে থাকবেন। 

তিনি বলেন, ‘চার দশকের বেশি সময় ধরে দেশ ও বিদেশের মানুষের মনজয় করা আটবার জাতীয় পুরস্কারে ভূষিত এই সংগীতপ্রতিভার কন্ঠে মানবমনের সূক্ষ্ম অনুভূতির অনুরণন কখনো ভুলবার নয়।’ 

প্রায় দশ মাস ক্যান্সারের চিকিৎসাগ্রহণের পর সোমবার সন্ধ্যায় রাজশাহীর একটি হাসপাতালে ১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণকারী বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোর মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তথ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী ও তথ্যসচিব তাদের শোকবার্তায় প্রয়াত শিল্পীর  বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

আরও পড়ুন

×