ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

এন্টি টেররিজম ইউনিটের অভিযানে হিযবুত তাহরীর সদস্য গ্রেপ্তার

এন্টি টেররিজম ইউনিটের অভিযানে হিযবুত তাহরীর সদস্য গ্রেপ্তার
×

হুমায়ুন কবির

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২০ | ০৪:১৮

খুলনার ডুমুরিয়ায় অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

উপজেলার ভান্ডারপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে হুমায়ুন কবির (২৩) নামে এই যুবককে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার এন্টি টেররিজম ইউনিটের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়ে বলা হয়েছে, হুমায়ুন জঙ্গি সংগঠনটির সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে গুলশান থানায় মামলা রয়েছে।

তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 


আরও পড়ুন

×