ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইতালির চিভিতেলা রানিয়েরি ফেলোশিপ পেলেন কথাসাহিত্যিক মশিউল আলম

ইতালির চিভিতেলা রানিয়েরি ফেলোশিপ পেলেন কথাসাহিত্যিক মশিউল আলম
×

কথাসাহিত্যিক, সাংবাদিক মশিউল আলম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫ | ১৪:১০ | আপডেট: ০৩ আগস্ট ২০২৫ | ১৪:৫৮

ইতালির চিভিতেলা রানিয়েরি ফেলোশিপ পেয়েছেন কথাসাহিত্যিক, সাংবাদিক ও অনুবাদক মশিউল আলম। প্রতি বছর বিশ্বের খ্যাতিমান ভিজ্যুয়াল শিল্পী, লেখক ও সংগীতজ্ঞদের এই সম্মাননা দেওয়া হয়। মশিউল আলম এই ফেলোশিপ পাওয়া প্রথম বাংলাদেশি লেখক।

এই ফেলোশিপের আওতায় ইতালির পেরুজিয়া প্রদেশের উম্বারতিদে শহরের কাছে ঐতিহাসিক চিভিতেলা রানিয়েরি দুর্গে ছয় সপ্তাহের আবাসিক কর্মসূচি হয়। ফেলোশিপপ্রাপ্তদের সেখানে যাতায়াত, থাকা ও খাওয়ার ব্যয় বহন করে সিভিতেলা রানিয়েরি ফাউন্ডেশন। ১৯৯৫ সালে শুরু হওয়া এই কর্মসূচিতে বিশ্বের শতাধিক দেশের এক হাজারের বেশি লেখক ও শিল্পী অংশ নিয়েছেন।

বাংলাদেশ থেকে এর আগে ভিজ্যুয়াল শিল্পী আব্দুস শাকুর, তায়েবা লিপি, আবদুল মোমেন মিল্টন ও স্থপতি রিজভী হাসান এই ফেলোশিপ পান। এবার প্রথমবারের মতো বাংলাদেশি কথাসাহিত্যিক হিসেবে মশিউল আলম এই সম্মান লাভ করলেন।

তিনি রোববার ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সোমবার শুরু তাঁর ফেলোশিপ-পর্ব। সেখানে তিনি তাঁর নতুন উপন্যাস 'লাল আকাশ'-এর পাণ্ডুলিপি নিয়ে কাজ করবেন। উপন্যাসটির প্রেক্ষাপট ২০ শতকের শেষ দশকে পতনের মুখে দাঁড়ানো সোভিয়েত ইউনিয়ন।

মশিউল আলম ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রাইটিং প্রোগ্রাম (আইডব্লিউপি) ফ্যাল রেসিডেন্সিতেও অংশ নেন, যা বিশ্বসাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন মঞ্চ হিসেবে পরিচিত। সংবাদ বিজ্ঞপ্তি 

আরও পড়ুন

×