ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

১২ কেজি এলপি গ্যাসের দাম কমল

১২ কেজি এলপি গ্যাসের দাম কমল
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫ | ১৫:৫৮ | আপডেট: ০৩ আগস্ট ২০২৫ | ১৬:২৫

ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অটোগ্যাসের দাম ৪ টাকা ১৮ পয়সা কমে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

রোববার নতুন এ মূল্যের ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ সোমবার সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এর আগে গত ২ জুলাই ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

আরও পড়ুন

×