ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে ৯৩১ জনের  মনোনয়নপত্র জমা

চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে ৯৩১ জনের  মনোনয়নপত্র জমা
×

ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫ | ০১:১৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মোট ৯৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪২৯ জন এবং হল সংসদে ৫০২ জন। ছাত্র হলে ৩৫৬ জন এবং ছাত্রী হলে ১২৫ জন প্রার্থী অংশ নিচ্ছেন।

কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা

সহ-সভাপতি ২৫ জন, সাধারণ সম্পাদক ২২ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক ২২ জন, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক ১২ জন, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক ১৫ জন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক ১৮ জন, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক ১৬ জন, দপ্তর সম্পাদক ১৮ জন, সহ-দপ্তর সম্পাদক ১৪ জন, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক ১২ জন, সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক ১১ জন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক ১১ জন, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক ১৩ জন, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক ২০ জন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ১৭ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ১৭ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ১৬ জন, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ২০ জন, সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ১৪ জন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ১১ জন এবং পাঠাগার ও ক্যাফেটোরিয়া বিষয়ক সম্পাদক ২১ জন। নির্বাহী সদস্য পদে ৫ পদে মোট ৮৪টি মনোনয়ন জমা পড়েছে। নির্বাচনে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ৫ প্রার্থী নির্বাহী সদস্য পদে নির্বাচিত হবেন।

চাকসু নির্বাচন আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে। প্রাথমিক প্রার্থী তালিকা ২১ সেপ্টেম্বর প্রকাশিত হবে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর।

আরও পড়ুন

×