ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

জাতীয় সংলাপে বক্তারা

জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে নির্বাচন ঝুলে যেতে পারে

জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে নির্বাচন ঝুলে যেতে পারে
×

.

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫ | ২২:৫৬

জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে বাংলাদেশ একটি সংকটে পড়বে। এমনটা হলে আগামী জাতীয় নির্বাচনও ঝুলে যেতে পারে। তাছাড়া জুলাই সনদ নিয়ে এত কিছু হলে নির্বাচন কেমন হবে বোঝাই যাচ্ছে।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ‘জুলাই বিপ্লব ও বিশ্ব মানচিত্রে বাংলাদেশ’ শীর্ষক জাতীয় সংলাপের প্রথম দিনের আলোচনায় এ কথা বলেন বক্তারা।

এতে অংশ নিয়ে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. দিলারা চৌধুরী বলেন, জুলাই আন্দোলনের পর সরকারের গঠনের ক্ষেত্রে আদর্শগত অবস্থান ছিল। বর্তমানের দেশ এমন একটি অবস্থানে পৌঁছেছে, হয় এই আমরা ঘুরে দাঁড়াবে নয়তো বিলীন হয়ে যেতে হবে। কারণ আমাদের পরিচয়গত সংকট তৈরি হয়েছে। আমাদের এই সমাজকে শেখ মুজিবুর রহমান বিভক্ত করেছেন। তিনি দেশে এসেই স্বাধীনতা যুদ্ধকে আওয়ামী লীগের বলে ভাগ করে দিয়েছিলেন। তিনি তখন দেশ ত্যাগ না করলে স্বাধীনতার ইতিহাস অন্যভাবে লেখা হতো।

তিনি আরও বলেন, জুলাইয়ের আন্দোলন হয়েছে জনগণের কল্যাণ ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। এই বিপ্লবের মূল লক্ষ্য ছিল নতুন করে রাষ্ট্রকে গঠন করা। তবে সেদিন সেনানিবাসে বসে একটি সরকার গঠন করা হয়েছে। যেখানে বিভিন্ন রাজনৈতিক দলও ছিল। তখন বিল্পবী সরকার গঠন করতে পরেনি, এটা একটা ভুল ছিল। তখনই সরকার ব্যবস্থার সংকট তৈরি হয়ে গেছে। তখন অন্তবর্তী সরকারের উচিত ছিল ১৯৭২ সালের সংবিধান ভেঙে দিয়ে নতুন করে ঢেলে সাজানো, কিন্তু তা হয়নি। সেদিন সেনানিবাসে বসে চক্রান্ত হওয়ার কারণ এখন আমরা সমস্যায় পড়ে গেছি। অন্তবর্তী সরকারের প্রধান হয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূস দুটি ভুল করেছেন– বিপ্লবী সরকার গঠন করেননি এবং গণপরিষদ নির্বাচন দেননি।

আরও পড়ুন

×