ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার ফল প্রকাশ

জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার ফল প্রকাশ
×

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫ | ২২:৩৭

‘একাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা-২০২৫’ এর ফল প্রকাশিত হয়েছে। শনিবার এই ফল প্রকাশ করা হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে আগামী ২০ ডিসেম্বর বিকেল ৩টায় ঢাকার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে।

এবার প্রতিযোগিতায় সারাদেশ থেকে চিত্রাঙ্কনে সাড়ে ৮০০ এবং রচনায় ৩০০ প্রতিযোগী অংশ নিয়েছেন। চিত্রাঙ্কন ও রচনার প্রতিটি বিষয়ে তিনটি বিভাগে প্রতিযোগিতা হয়েছে। প্রতিটির প্রথম স্থান অধিকারকারীকে ‘ত্বকী পদক’ দেওয়া হবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের বিশেষ ক্রেস্ট, বই ও সনদ দেওয়া হবে এবং সেরা ১০ প্রতিযোগীকে ক্রেস্ট, বই ও সনদ দেওয়া হবে। উভয় বিষয়ের প্রতিটি বিভাগের সেরা ১০ জনের ছবি ও লেখা নিয়ে প্রকাশিত হবে একটি সুশোভিত স্মারক ‘ত্বকী’।

প্রতিযোগিতার ‘ক’ বিভাগে স্বপ্নের স্বদেশ বিষয়ে রচনায় প্রথম হয়েছে নুসাইবা জাহান জ্যোতি (নারায়ণগঞ্জ), দ্বিতীয় আবু ইমরান (ফেনী), তৃতীয় রক্তিম ঘোষ (নারায়ণগঞ্জ)। সেরা ১০ হয়েছে আজমাইন আন্ত (নারায়ণগঞ্জ), তাশফিয়া জারিন হায়দার (নারায়ণগঞ্জ), নাফিসা আনজুম (নারায়ণগঞ্জ), শেখ রাইছা (ময়মনসিংহ), জুনাইরা জারা আরিবা (নারায়ণগঞ্জ), প্রাপ্তি লতা কুণ্ডু (বরিশাল), সুরাইয়া জাহান রুশান (নারায়ণগঞ্জ)। ‘খ’ বিভাগে জুলাই ছাত্র-গণঅভ্যুত্থান শিরোনামে রচনায় প্রথম হয়েছে তাওহীদুল ইসলাম (ঢাকা), দ্বিতীয় আবদুল্লাহ আল ওয়াহিব (বগুড়া), তৃতীয় মুহিব ই যাহরা ফিজা (ঢাকা)। সেরা ১০ হয়েছে সামিন ইয়াসির (বগুড়া), অথৈ বিশ্বাস (নারায়ণগঞ্জ), দিশা বসাক (বগুড়া), আরণ্যক পাল প্রাচুর্য (রংপুর), নাফিম হায়াত (বগুড়া), ঐশি সিংহ (নারায়ণগঞ্জ), জায়ান দেওয়ান (ঢাকা)। ‘গ’ বিভাগে ত্বকীকে নিয়ে রচনায় প্রথম হয়েছে দেবাশ্রিতা পাল (নারায়ণগঞ্জ), আমানুর রহমান (নারায়ণগঞ্জ), তৃতীয় ফারবিন ফাইজা (ঝিনাইদহ)। সেরা ১০ হয়েছে নাজমুল হাসান খান (জামালপুর), নাহিমা আক্তার নিপা (ঢাকা), সাদিয়া আফরিন (ফেনী), নির্ভিক পাল চৌধুরী (যশোর), ফারিনা সাঈদ এশা (নারায়ণগঞ্জ), রামিছা আক্তার মমি (ময়মনসিংহ), মাহমুদুর রহমান (নারায়ণগঞ্জ)। 

চিত্রাঙ্কন ‘ক’ বিভাগে প্রথম হয়েছে সফ্ফান সাদ মাহিম (ঢাকা), দ্বিতীয় ছড়া ইসলাম (ঢাকা), তৃতীয় প্রিয়ন্তী নন্দী (বগুড়া)। সেরা ১০ হয়েছে অনুভব ধর (নারায়ণগঞ্জ), সাফওয়ান আহনাফ (ঢাকা), শৌনক সাহা (নারায়ণগঞ্জ), আসফিয়া আয়রাত আসমানী (ঢাকা), মুরতাহা ইকবাল বুশরা (ঢাকা), সান্নিধ্য মজুমদার (ঢাকা), জয়িতা রহমান (ঢাকা)। ‘খ’ বিভাগে প্রথম হয়েছে সৌভিক সাহা (নারায়ণগঞ্জ), দ্বিতীয় জান্নাতুল ওয়ারিশা (ঢাকা), তৃতীয় শাহরিয়ার রহমান হাবিব (নারায়ণগঞ্জ)। সেরা ১০ হয়েছে নুবাইরা চৌধুরী অহনা (বগুড়া), মনয় পরশ সরকার (নারায়ণগঞ্জ), আইশা তাজরিয়ান ইউশরা (নারায়ণগঞ্জ), তাসরিফ রহমান পরম (ঢাকা), ফাতেমাতুজ জাহারা (ঢাকা), অনিরুদ্ধ ধর (ঢাকা), প্রত্যাশা সরকার পিহু (বগুড়া)। ‘গ’ বিভাগে প্রথম হয়েছে হামীম উজ জামান (বগুড়া), দ্বিতীয় হয়েছে মৌমিতা ভৌমিক (বগুড়া), তৃতীয় ঈশান সাহা (বগুড়া)। সেরা ১০ হয়েছে জয়পাল (বগুড়া), হুমায়রা জান্নাত নিহা (বগুড়া), উৎস সাহা (নারায়ণগঞ্জ), আতকিয়া আনজুম তাশা (বগুড়া), প্রত্যয় পাল রাজ (নারায়ণগঞ্জ), আরণ্যক পাল প্রাচুর্য (রংপুর), প্রত্যাশা সাহা দিঘা (বগুড়া)।

গত ১০ জুন থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশের প্রতিযোগীদের থেকে চিত্রকর্ম ও রচনা অনলাইনে জমা নেওয়া হয়। প্রতিযোগিতায় চূড়ান্ত বিচারক ছিলেন রচনায় আনু মুহাম্মদ ও রফিউর রাব্বি। চিত্রাঙ্কনে রফিকুন নবী, জাহিদ মুস্তাফা ও অশোক কর্মকার।

আরও পড়ুন

×