ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
×

ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫ | ১৫:০৬ | আপডেট: ২১ নভেম্বর ২০২৫ | ১৫:০৮

ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধসে এবং অন্যান্য দুর্ঘটনায় হতাহতের খবরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, দুপুর পর্যন্ত এক শিশুসহ কমপক্ষে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গাজীপুরে কারখানা শ্রমিক ও ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে এক’শর কাছাকাছি ব্যক্তি আহত হয়েছেন।

প্রধান উপদেষ্টা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার কার্যক্রম জোরদারের নির্দেশ দেন। অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ সংগ্রহের উদ্যোগও নেওয়া হয়েছে।

আরও পড়ুন

×