ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শনিবার মার্কিন নাগরিকদের ঢাকায় চলাচলে সতর্ক করলো দূতাবাস

শনিবার মার্কিন নাগরিকদের ঢাকায় চলাচলে সতর্ক করলো দূতাবাস
×

শনিবার মার্কিন নাগরিকদের ঢাকায় চলাচলের ক্ষেত্রে বার্তা দিয়েছে মার্কিন দূতাবাস। ছবি: দূতাবাসের ফেসবুক পেজ

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫ | ১৯:২১

ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে তীব্র যানজটে আশঙ্কায় শনিবার দুপুরে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ঢাকায় চলাচলে সতর্ক করেছে মার্কিন দূতাবাস। শুক্রবার দূতাবাসের ওয়েবসাইটে নিয়মিত বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, গণমাধ্যমের খবর অনুযায়ী ওসমান হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যায় ঢাকায় অবতরণ করবে। শনিবার বেলা ২টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা হবে বলে আশা করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, এতে ঢাকা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশেপাশে তীব্র যানজট তৈরি হবে। বাংলাদেশ জুড়ে স্বতঃস্ফূর্ত বা পরিকল্পিত সমাবেশের সম্ভাবনাও আছে।

দূতাবাসের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘মনে রাখা দরকার, শান্তিপূর্ণ উদ্দেশ্যে শুরু হওয়া সমাবেশও সহিংসতায় রূপ নিতে পারে। তাই বিক্ষোভ এড়িয়ে চলা উচিত এবং যেকোনো বড় জমায়েতের আশপাশে থাকলে বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।’ হালনাগাদ তথ্যের জন্য স্থানীয় গণমাধ্যমের দিকে নজর রাখার পরামর্শও দিয়েছে মার্কিন দূতাবাস।

সিঙ্গাপুর থেকে হাদির মরদেহ ঢাকায় আনা হয়েছে শুক্রবার সন্ধ্যার দিকে। অন্তর্বর্তী সরকারের প্রেস উইং জানিয়েছে, শনিবার বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

×