খালেদা জিয়ার জানাজা: অতিরিক্ত ট্রেন চালাবে মেট্রোরেল কর্তৃপক্ষ
মেট্রোরেল। ফাইল ছবি
সমকাল ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫ | ২১:৩৩
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা বুধবার অনুষ্ঠিত হবে। এই জানাজায় অংশ নেওয়ার সুবিধার জন্য আগামীকাল অতিরিক্ত ট্রেন চালাবে মেট্রোরেল কর্তৃপক্ষ।
মঙ্গলবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে আগামীকাল ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে ডিএমটিসিএল নিয়মিত সময়সূচির অতিরিক্ত বিশেষ মেট্রোট্রেন সার্ভিস পরিচালনা করবে।’
- বিষয় :
- মেট্রোরেল
- খালেদা জিয়া
- জানাজা
