ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

খামেনিকে হত্যার ঘটনায় এবার দুঃখ প্রকাশ করল ঢাকা

খামেনিকে হত্যার ঘটনায় এবার দুঃখ প্রকাশ করল ঢাকা
×

ফাইল ছবি

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬ | ১৭:১৩ | আপডেট: ০২ মার্চ ২০২৬ | ১৮:৪৭

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার ঘটনায় এবার দুঃখ প্রকাশ করল বাংলাদেশ। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রোববার এক বিজ্ঞপ্তিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানের হামলার নিন্দা জানায় বাংলাদেশ। ওই বিজ্ঞপ্তিতে মধ্যপ্রাচ্যের বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ (ইউএই) এ অঞ্চলের কিছু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানানো হয়। 

আজ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে- এটি জেনে বাংলাদেশ সরকার দুঃখিত। এভাবে লক্ষ্য করে হামলা এবং হত্যার ঘটনা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির লঙ্ঘন। এ ঘটনায় ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে ঢাকা।

 বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে, সংঘাতের মাধ্যমে কোনো সমস্যার সমাধান হয়না। কেবল সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্যই বিরোধের সমাধান করতে পারে।

আরও পড়ুন

×