ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শিক্ষাঙ্গনের ম্যানেজিং কমিটিতে ফিরছেন রাজনৈতিক নেতারা

শিক্ষাঙ্গনের ম্যানেজিং কমিটিতে ফিরছেন রাজনৈতিক নেতারা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | ০৮:১৬

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক নেতাদের ফেরানোর বন্দোবস্ত করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। রাজনৈতিক নেতাদের বাদ দিয়ে জারি করা পরিপত্র বাতিল করে নতুন পরিপত্র তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি গঠন-সংক্রান্ত মতবিনিময় সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত এক কর্মকর্তা বলেন, ম্যানেজিং কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য, দাতা সদস্য, শিক্ষানুরাগী ব্যক্তিদের যুক্ত করার বিষয়ে নির্দেশনা এসেছে। এ পদগুলোতে মূলত স্থানীয় রাজনৈতিক নেতা কিংবা তাদের অনুসারীরাই থাকেন। ফলে অঘোষিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি পদে আবারও রাজনৈতিক নেতাদের বসানোর নির্দেশনা এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিদেরও সভাপতি হওয়ার সুযোগ থাকছে।

সভাপতি হতে লাগবে না শিক্ষাগত যোগ্যতা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সদস্যের শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল হতে পারে। সভাপতি হতে ন্যূনতম যোগ্যতা স্নাতক পাসের নিয়ম বাতিল করার চিন্তা করছে সরকার।

শিগগির এ-সংক্রান্ত আদেশ জারি করা হবে। সভায় অংশ নেওয়া কর্মকর্তারা জানান, ২০২৪ সালের আগের নিয়ম বহাল হবে। সে ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য হবে না।
 

আরও পড়ুন

×