ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ
×

খলিলুর রহমান

 কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬ | ০৭:৫২

| প্রিন্ট সংস্করণ

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নারীর সমঅধিকার ও ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে স্থানীয় সময় গতকাল বুধবার সকালে নারীর অবস্থাবিষয়ক কমিশনের ৭০তম অধিবেশন তিনি এ অঙ্গীকারের কথা বলেন। নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, বেইজিং ঘোষণা ও কর্মপরিকল্পনা এবং ২০৩০ সালের টেকসই উন্নয়ন সূচকের লক্ষ্য এগিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশের পূর্ণ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী। 
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানগুলোতে বাংলাদেশি নারীদের গুরুত্বপূর্ণ অবদান বিশেষভাবে লক্ষণীয়। জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক অস্থিরতা, সংঘাত এবং ডিজিটাল বিভাজন নতুন প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, যা বিশেষভাবে গ্রামীণ ও ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের নারীদের ওপর প্রভাব ফেলে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশে নারী নেতৃত্বের মাধ্যমে বিচার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং মানবপাচার প্রতিরোধে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব করেন তিনি।

আরও পড়ুন

×