আইজিপির সঙ্গে আয়ারল্যান্ড রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
পুলিশের আইজিপি ও আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬ | ২১:২৮ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ | ২১:৪১
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পুলিশ সূত্র জানায়, সাক্ষাৎকালে দুই দেশের পুলিশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশ পুলিশের সংস্কারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
আইজিপি আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার কার্যক্রম ও নানামুখী উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। পাশাপাশি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে আয়ারল্যান্ড সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।
সাক্ষাৎকালে পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
