মধ্যপ্রাচ্যে সাময়িক যুদ্ধবিরতিকে স্বাগত বাংলাদেশের
পররাষ্ট্র মন্ত্রণালয়
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | ২২:০১
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের সাময়িক বিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
এতে বলা হয়, যুদ্ধবিরতিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের জন্য একটি উৎসাহব্যঞ্জক অগ্রগতি বলে মনে করে বাংলাদেশ। পাশাপাশি পুরো অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য সংশ্লিষ্ট সব পক্ষ এই যুদ্ধবিরতিকে সম্মান জানাবে এবং এটিকে গঠনমূলকভাবে কাজে লাগিয়ে একটি স্থায়ী ও টেকসই সমাধানের দিকে অগ্রসর হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
এই যুদ্ধবিরতি বাস্তবায়নে কূটনৈতিক প্রচেষ্টায় সহায়তাকারী সব পক্ষকে কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ। এ ছাড়া সব বিরোধ শান্তিপূর্ণভাবে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান করা সম্ভব এবং তাই হওয়া উচিত বলে মনে করে ঢাকা।
- বিষয় :
- পররাষ্ট্র মন্ত্রণালয়
