ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক হলেন আলমগীর হোসেন

ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক হলেন আলমগীর হোসেন
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ | ১৭:৩৩ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ | ১৭:৫২

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহা. আলমগীর হোসেনকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহা. আলমগীর হোসেনকে বদলিপূর্বক প্রেষণে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
 
এর আগে মেজর জেনারেল মো. শামীম হায়দার ২০২৪ সালের ২২ অক্টোবর থেকে সংস্থার মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

×