ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সংসদে অসুস্থ হয়ে পড়া বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংসদে অসুস্থ হয়ে পড়া বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ | ১৫:৫৫

জাতীয় সংসদে বর্তমান অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া বিরোধী দলীয় সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বুধবার সাতক্ষীরা-৩ আসনের এমপি হাফেজ রবিউল বাশার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম পর্ব চলাকালে দুপুর প্রায় ১টা ৪০ মিনিটে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে অন্যান্য সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীদের সহায়তায় তাকে অধিবেশন কক্ষ থেকে সংসদ লবিতে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

জোহরের নামাজের বিরতির সময় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে অসুস্থ বিরোধী দলীয় এই সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার বিষয়ে নির্দেশনা দেন।

এ সময় জাতীয় সংসদের চিফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ উপস্থিত ছিলেন।  

আরও পড়ুন

×