ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

টিসিবির ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী

সিন্ডিকেট ঠেকাতে কৌশলগত মজুত বাড়াচ্ছে সরকার

সিন্ডিকেট ঠেকাতে  কৌশলগত মজুত  বাড়াচ্ছে সরকার
×

খন্দকার আব্দুল মুক্তাদির

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৬ | ০৮:০৩

| প্রিন্ট সংস্করণ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নিত্যপণ্যের বাজারে কোনো ধরনের সিন্ডিকেট বা কারসাজি যাতে কার্যকর হতে না পারে, সে লক্ষ্যে সরকার কৌশলগত মজুত বাড়াচ্ছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সরবরাহ শৃঙ্খলা পর্যবেক্ষণ এবং টিসিবির সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। বাজার ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর সরকারি নজরদারি নিশ্চিত করতে সরকার একাধিক যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে। 
গতকাল আগারগাঁওয়ে টিসিবি ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য সচিব (রুটিন দায়িত্ব) আবদুর রহিম খান। স্বাগত বক্তব্য দেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ।

আরও পড়ুন

×