হজ পালনে সৌদি আরব গেলেন সেনাপ্রধান
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ মে ২০২৬ | ২০:৫২
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সৌদি আরব গেছেন। শুক্রবার তিনি সস্ত্রীক সৌদি আরব যান।
শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে তিনি সৌদি আরব সফরে করছেন। সফরকালে তিনি পবিত্র মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
হজ পালন শেষে আগামী ১ জুন দেশে ফিরবেন সেনাপ্রধান।
- বিষয় :
- হজ
- সেনাপ্রধান
- ওয়াকার-উজ-জামান
- সৌদি আরব
