ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

নুরুর রহমান সেলিম আর নেই

নুরুর রহমান সেলিম আর নেই
×

নুরুর রহমান সেলিম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ২২:০৫

গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় খেলাঘর আসরের সভাপতিমন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুর রহমান সেলিম আর নেই। আজ সোমবার বিকেলে রাজধানীর বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি। দীর্ঘদিন থেকে বার্ধ্যক্যজনিত রোগে ভুগছিলেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার রাতে তার মরদেহ রাজধানীর খিলগাঁওর বাসায় নিয়ে আসার পর গণতন্ত্রী পার্টি ও খেলাঘরসহ বিভিন্ন দল ও সংগঠনের নেতারা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। মঙ্গলবার টাঙ্গাইলের করটিয়ায় গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাঁকে।

নুরুর রহমান সেলিমের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যকরী কমিটি, কেন্দ্রীয় খেলাঘর আসরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. মাখদুমা নার্গিস রত্না, সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণয় সাহা এবং মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিকুর রহমান শহীদ।

আরও পড়ুন

×