ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

ফিফাকে অনুরোধ করার কথা স্বীকার করলেন ট্রাম্প

ফিফাকে অনুরোধ করার কথা স্বীকার করলেন ট্রাম্প
×

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

বিবিসি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ২২:৫১ | আপডেট: ০৬ জুলাই ২০২৬ | ২২:৫৮

যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের বিশ্বকাপে এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে ফিফাকে অনুরোধ জানিয়েছিলেন বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে 'সঠিক সিদ্ধান্ত নিয়েছে।' তিনি আরও বলেন, 'এই নিষেধাজ্ঞা কার্যকর করা হলে এটি টুর্নামেন্টের ওপর একটি বড় দাগ রেখে যেত।'

চলতি টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রের সর্বাধিক গোলদাতা বালোগান সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে তার দলের শেষ ষোলোর ম্যাচে নিষিদ্ধ থাকার কথা ছিল। কিন্তু সোমবার রাতে ফিফা ওই নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করে।

এর ফলে ২৫ বছর বয়সী ফরোয়ার্ড বালোগানের দলে ফেরার পথ সুগম হলো। সোমবার হোয়াইট হাউজে দেওয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি ফিফাকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করতে বলেছিলেন, কারণ তিনি এটি কোনো ফাউল ছিল বলে মনে করেননি।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, 'আমি মনে করেছি, এটা ছিল দুইজন দুর্দান্ত অ্যাথলেটের একে অপরের সঙ্গে ধাক্কা এবং জড়িয়ে পড়া।' তিনি আরও বলেন, 'আমি মনে করি, নিষেধাজ্ঞা একটি বড় দাগ রেখে যেত। আমি তাদের বলতে পারি না কী করতে হবে। আমি বিশ্বাস করি না যে, তারা এই সিদ্ধান্ত নিয়েছে এবং এটি সঠিক সিদ্ধান্ত ছিল।'

আরও পড়ুন

×