ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ১৭:৩০ | আপডেট: ০৮ জুলাই ২০২৬ | ১৭:৩১

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৯০২ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগেই ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গে মোট ৭৪৫ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৬ জনের হাম শনাক্ত হয়েছে। এ সময়ে আরও ৭৯৬ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত মোট ১ লাখ ৮ হাজার ১৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে মোট ১৩ হাজার ৭০ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯১ হাজার ২৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৭ হাজার ৬২৮ জন।

আরও পড়ুন

×