ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ডেঙ্গুতে আক্রান্ত দুই নারীর মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত দুই নারীর মৃত্যু
×

প্রতীকী ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ০৮:২৬ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ | ০৮:৩৮

| প্রিন্ট সংস্করণ

দেশে ডেঙ্গুতে সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। ৩২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭-এ। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হয়েছে আট হাজার ৬৫০।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই নারী। তাদের একজন ঢাকা বিভাগে এবং অন্যজন চট্টগ্রাম বিভাগে চিকিৎসাধীন ছিলেন। বয়স ছিল ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৮২৩ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ২৯৬ জন ভর্তি আছেন ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আট হাজার ৬৫০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত হাজার ৮০০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, এ বছর ডেঙ্গুতে মারা যাওয়া ২৭ জনের মধ্যে ১৫ জন (৫৫ দশমিক ৬ শতাংশ) নারী এবং ১২ জন (৪৪ দশমিক ৪ শতাংশ) পুরুষ।
 

আরও পড়ুন

×