হাম উপসর্গে বেশি মৃত্যু ঢাকায়, কম রংপুর বিভাগে
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ০৯:২৭ | আপডেট: ১৮ জুলাই ২০২৬ | ১১:২৯
| প্রিন্ট সংস্করণ
দেশে হামের প্রাদুর্ভাব এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে ৭৮০ জনের মৃত্যু হয়েছে।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় আরও ১৪০ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ জন। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৮৫ জন। বিভাগভিত্তিক হিসাবে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ২৯৮ জন। এরপর সিলেটে ৯৪ জন, রাজশাহীতে ৮৯, ময়মনসিংহে ৬৬, চট্টগ্রামে ৫৫, বরিশালে ৪৩, খুলনায় ৩১ এবং রংপুর বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে।
গত এক দিনে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৮৭৩ জন এসেছেন।
- বিষয় :
- হাম
- স্বাস্থ্য অধিদপ্তর
- মৃত্যু